একটা তুলসী গাছ Part-II

সেই যে তুলসী ঝোপের মাঝে আমার এতদিনের বাসা , সেই সব তুলসী,আমার এতদিনের ভালোবাসা..। তারাও এক এক করে, আমার মতো করে গেছে মরে . এখন শুধু লতা পাতা আমায় ধরেছে ঘিরে.। একফোঁটা নিঃশ্বাস পারিনাকো নিতে ...., আমার দেহখানি এখানেই ছাই হয়েছে, পারবে না কেউ আর বুঝতে ...। একটুখানি মাটির ঢিবি ছিল, সেটাও গেছে ক্ষয়ে ..।. দূর থেকে শুনি আমার ওপর দিয়ে, নাকি যাবে নতুন রাস্তা বয়ে ...। আমার যত ছিল আপন ,তারা আসেনাকো আর..। দুদিনের চোখের জল ছিল আমার প্রতি তাদের শেষ উপহার ...। তারপর আমার সাথে যারা ছিল,সেই তুলসী ক'টাকে আপন করি, কেটে গেছে বহুকাল ....। আজ তারাও নেই পাশে, আমার জীবনের শেষেও এমন হয়েছে আকাল ....। আমার চিহ্ন জানি থাকবে না আর ...., আমি যে এক কালে কেউ ছিলাম, জানবে না কেউ আর ....। আমি এককালে এখানে কত খেলেছি, মায়ের কাছে ঠোঁট ফুলিয়েছি , তারপর জুটিয়েছি কত সখা , কেউ ভুলেছে,কেউ ভুলেনি বলেছি শত কথা । তারপর প্রিয়তমার সাথে এখানেই কাটিয়েছি কত মধুর স্মৃতি , আদরের খোকা হলো, খুকি হলো , তাদের নিয়ে কত বছর কেটেছে দিন চলা .। আজ বুঝেছি আপন বলে কেউ নেই, সবই ভ্রম মরীচিকার পথে চলা ...। আচ্ছা মারা যারা যায় , তারা কি মারা গেলেই সব হয়ে যায় শেষ ..? এতদিনের ভালোবাসা ,এতো আপনজন তাহলে কিসের জন্যে ..? একফোঁটা মাটিও কি তাদের স্মৃতি হয়ে যায় নাকো রাখা ....? এতটাই মানুষের অভাব, এতদিনের আপনটাকে রাস্তার মাঝে দিতে হবে চাপা?
— সমীর

আমাদের ফেসবুক পেজসমূহ:

Facebook ফলো করুন Facebook ফলো করুন আমার কবিতার পেজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ