আর কটা দিন,তোমার অপেক্ষার গোনা দিন,
আর কয়েকটা মূহূর্ত,তোমাকে নিয়ে থাকব ব্যস্ত।
তারপর সব আশা যখন হবে শেষ,
মিটিয়ে নেব আমি আমার এ ভালোবাসার ভিখারি বেশ।
তোমার জগত তখন নতুন আলোয় ঝলমল,
আমি তখন কয়েকটা পোড়া কাঠে ছায়াময়।
দেড় বছর ভালোবেসেও বোঝাতে পারিনি আমি,
তোমায় ছাড়া কি আমার হয় অবস্থা!
এখন আমি তোমার কাছে মূল্যহীন সস্তা।
তাইতো বোঝাতে আছি বেঁচে আর কটা দিন,
জানি বাবা মা সবার উপরে,মেটনো যায়না তাঁদের কখনো ঋণ।
তাবলে ভালোবাসা নয় অবহেলার,নয়তো সেটা ছেলেখেলার,
আমি কেনো রইব তবে সবার কাছে হীন,
তুমিকি জানোনা,তোমায় ছাড়া আমি একা নিশিদিন?
তুমিকি ভুলে গেছো?একদিন মুছে দিয়েছিলাম তোমার কান্না,
বুকে জড়িয়ে,আদর ভরিয়ে,হাসি ফুটিয়েছি সেটাতো কেউ দেখেনা?
তবে কিসের এতো বাড়াবাড়ি,কেনো অন্যায়টাকে মাথা পেতে,
করছো আমাকে আড়ি?
সবার কথা তুমি ভাবো,জানি তুমি মহান।
আমি কি দোষ করেছি,কেনো দেব আমি আমার ভালোবাসা বলিদান?
একটা সময়,একটা মূহূর্ত থাকিনি কোনোদিন তোমায় ছাড়া,
কোনো একদিন,একা হয়ে গেলে,হতো কতো রাগ,অভিমান,হয়ে দিশাহারা।
কিভাবে বলো থাকি,কিভাবে বলো বাঁচি এখন তোমায় ছাড়া?
তুমিকি অন্ধ?দেখতে পাওনা এমনের বিষফোঁড়া?
কতো আর কাঁদি,দু’চোখ ভরা নদী,দেখেও তুমি দেখোনা।
তুমি নিষ্ঠুর,অনেক আজ দূর,পাইনা তোমার ঠিকানা...।
সবার সবকিছু আছে,আমার তুমি নেই সাথে...এ বড় বেদনার...।
ফিরে পাব...দিনগুনি,মরিচিকার মরূভুমি...।
তারপর যদি না পারি ফেরাতে তোমায়,
হারিয়ে যাব চিরতরে,কোনো এক অচেনা দূরে...।
সবকিছু ছেড়ে,পৃথিবীর ওপারে,জানিনা সেখানে আছে কি?
আর যাই থাকুক মায়া নেই,ঘৃণা নেই,ভালোবাসার ছায়া নেই...
শুধু হৃদয় ছাড়া,কয়েকটা পোড়া হাড়,
কাঠকয়লা মাখোমাখো...এটাই নাকি পরপার...।
0 মন্তব্যসমূহ