জানিনা আজ যে আপন,
কি করে হয় সে কাল পর…।
এ কেমন ছেলে খেলার,
বিধাতা দিলো আমায় বর ।
মনের এই জ্বালাটাকে জুড়াতে তারা আসে,
দু'দিন পরে তারাই দেখি,ডুবিয়ে যায় বিপাকে…।
কোন এক রৌদ্র দিনে,
আমি ছিলাম ছাতা বিনে…।
সে ছিল ছায়ার ছাতা,
জুড়াতে আমার ব্যথা…
আজ তার নেই যে ছায়া,
আছে পড়ে শুধু মায়া…।
কত যুগ পেরিয়ে গেলো,
রৌদ্র শেষে বৃষ্টি এলো…।
দু'চোখে শ্রাবন ধারা,
যেন আমি ডাক-হরকরা…।
বয়ে নিয়ে যাই আমি,
জীবনের চিঠিখানি…।
সে চিঠি বড্ড বোঝার…
সে চিঠির লেখক খোঁজার… ।
0 মন্তব্যসমূহ