একটা তুলসী গাছ Part-I

একটি তুলসী গাছ
একটা তুলসি গাছ আমার বুকের উপর বেড়েই চলেছে… সে তার সংসার পেতেছে আমার বুকের উপর… একটা,দু'টা করে, অনেক তুলসি মিলে সাজালো সুখের ঘর… আমার চিহ্ন এখন তুলসি ঝোপে ঢাকা… ঘর বাঁধবি বলেছিলি আমায় নিয়ে, তবে দেখে যা আমায় নিয়ে সাজানো সুখের সংসারটা… তো্র তো এখন সুখের জীবন… সুখী স্বামী,সন্তান পরিজন… ভুলে গেছিস আমার কথা… আমার বুকেও জন্মেছে কতো তুলসি গাছ,কতো লতা পাতা… এদের নিয়ে আমি একা আছি, এদের নিয়ে কেটে গেছে কত বছর… কত রোদ বৃষ্টি কাটিয়েছি,কাটল কত ঝড়… আগে তো তবু দেখতে পেতাম কিছু মানুষজন… নির্জনে আছি আমি,আজ এখানে শুধু ঘন বন… একদিন তুই স্বপ্ন দেখাতি,থাকতে হবেনা কোনোদিন একা… তাইতো সেদিন করলি বিয়ে, দেখতে এলিনা আমার মরা মুখটা… সেদিন রাতে অনেক কেঁদেছিলাম,গলা ফাটিয়ে ডেকেছিলাম… শুনলিই না আমার কথা… দু'দিন মৃত শরীরটা ছিল পড়ে,জীবন হারিয়েছিল কত ব্যথায়… তারপর অনেক বছর কেটে গেল,কেটে গেল কত কাল… মাটির নীচে কেঁদে মরি,তুলসি কটাকে আপন করি… দেখতে এলিনা আজও,আমার কি হয়েছে হাল…
— সমীর

আমাদের ফেসবুক পেজসমূহ:

Facebook ফলো করুন Facebook ফলো করুন আমার কবিতার পেজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ