একদিন মাগো তোমার মাটিতে নিয়েছিলাম জনম…।
কেঁদে উঠে যেনো বলেছিলাম,এই মাটিতেই হয় যেনগো মরন…।
তোমার মাটিতে মাগো আছে শত সুখ…।
তোমার রূপে মোর বেড়ে ওঠে বুক…।
তোমার শীতল ছায়ায় অগাধ স্নেহ…।
তোমার সুজলা-সুফলা ভুমিতে আছে কত মোহ…।
তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে…।
আজো ঠাই পেয়েছি মাগো তোমার কোলে…।
তোমার আকাশ মাগো রামধনুর ছটা…।
গঙ্গা বয়েছে মাগো মহাদেবের জটায়…।
হে আমার ভারতবর্ষ…!
আমার মাতৃভুমি আমার দেশ…!
তোমাতে জন্ম নিয়ে আমি আছি বেশ.…।
স্বাধীনতা দিবসে আমার তরফ থেকে শুভেচ্ছা রইলো,সবাই ভালো থাকো…
সমীর
0 মন্তব্যসমূহ