জীবণ আসলে নদী…
তাইতো সময় পেলেই তার পাশে বসে জীবণের মানে খুঁজি…।
কতো ঢেউ,জোয়ার ভাটা দেখেছি রূপনারায়ণের জলে…।
ইলশে গুঁড়ি,ইলিশ মাছ রূপণারায়ণে কতো খেলে…।
চোখের জল,ভালোবাসা ভেঙে,দিয়েছি বলিদান…।
রূপনারায়ণের বুকে মেচেদা-তমলুক শহর,
চিরটা কাল আমার মুখটা রাখবে করে ম্লান…।
অপর্ণা,একদিন এ হৃদয়ে এনেছিলো বন্যা,ওই রুপনারায়ণের বুকে…।
আমার থেকে আজ সে বহু দূর,থাকুক অনেক সুখে…।
একদিন নদী তোমার আঙিনায় গেয়েছিলাম আমি গান…।
বন্ধুর কথা রেখে লিখছি কবিতা,রাখতে তার মান.…।
বলেছিলো সে এ কবিতা যেন না হয় দুঃখের কথা.…,
তোমাই তো জানিনা তেমন,আসেনি তাই সুখের ভাষা…।
দু'দিনের পরিচয়,তবু কতো টান,
কতো তোমার সাথে হয়েছিলো কথা…।
যদি চাও তুমি,থাকব সারা জীবন,হয়ে বনশ্রী-বনলতার… ।
0 মন্তব্যসমূহ