Ticker

6/recent/ticker-posts
যদি কোনো ব্যক্তি নিজের লেখা প্রকাশ করতে ইচ্ছুক হন এই ব্লগে তাহলে অবশ্যই যোগাযোগ করুন

একদিন আমার সব ছিলো


একদিন আমার সব ছিলো,
কান্না লুকোবার একখানি কোল…।
গোমরা মুখে হাসি ফোটাতে বেঁধে দিত স্বরগোল…।
অনেক কষ্টে ছিলাম,অভাব মেটাতে কেউ ছিলো পাশে…।
আমার আঁকাবাঁকা পথে, হাত ধরে চলত যে সাথে…।
আজ আমি আছি,কিছু স্মৃতি আছে…
শুধু নেই সাথে সে…।
হাওয়ার সাথে,ধুলোর সাথে মাটিতে মিশে যে…।
অনেক চেষ্টা করেও রাখতে পারিনি আমি তাকে বেঁধে…,
দু'চোখ তাই আজ তার ত্বরে যায় কেঁদে…।
যেখানেই থাকো সুখে থাকো…
সারা পৃথিবীর সুখ পেয়ে সুখে ঘর বাঁধো…।
আমি চিরকাল চেয়ে যাব যত তোমার ভালো…,
আমার জীবন যায় চলে যাক,
যতোই ডুবে যাক আঁধার কালোয়… ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ