একরাশ কালো ধোঁয়া,
ঝাপসা অন্ধকার পথে হেঁটে চলা…,
স্মৃতির ভিড়ে দিন গুণি,
যেনো অমানুষ আমি এক খুনি।
সবাই গিয়েছে তাই হারিয়ে,
একগাদা হাসি উড়িয়ে…।
আমি যে কে,কি আমার পরিচয় ভুলে গেছি সব,
আশ্চর্য এক প্রতিবাদ,
আমি আজ নীরব…।
মুখ বুঝে টেনে যাই জীবণের হাল,
বিঁধছে সে ক্রমাগত তার ফাল…।
মাথায় অসংখ্য পোকা ইলিবিলি করে…,
ইচ্ছা করে কোনদিকে যাই ছুটে চলে।
কিন্তু কোথাও গেলে শান্তি নাই,
দূর্বলতা যে আছে জড়িয়,ধরে আছে পায়… ।
0 মন্তব্যসমূহ